তুরস্কে মানবিক সহায়তা পাঠালো ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩০

সম্প্রতি ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে মানবিক সহায়তা পাঠালো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান নগর ভবনে হলরুমে এক অনুষ্ঠানে টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির প্রতিনিধির কাছে সহায়তার পণ্যসামগ্রী তুলে দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

সহায়তা হিসেবে বড়দের জন্য ৩ হাজার ৩০০ পিস জ্যাকেট, শিশুদের জন্য ৩ হাজার ১০০ পিস জ্যাকেট, ৭ হাজার পিস সোয়েটার, এক হাজার রুম হিটার, ৭ হাজার কম্বল ও ৬ কার্টন শিশুদের পোশাক দিয়েছে ডিএনসিসি। ১৩টি ট্রাকে এসব পণ্য বুঝিয়ে দেন মেয়র আতিকুল ইসলাম।

এ বিষয়ে মেয়র আতিক বলেন, ‘তুরস্ক আমাদের বন্ধু। তাদের বিপদে পাশে দাঁড়ানোর দায়িত্ব থেকে আমরা সেখানকার মানুষকে জ্যাকেট, কম্বল, রুম হিটার, সোয়েটারসহ প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাঠাচ্ছি। সেখানে তীব্র শীত। এ কারণে শীতের পোশাক খুব প্রয়োজন। এই কঠিন সময়ে তুরস্কের মানুষের জন্য আমরা ডিএনসিসি থেকে মানবিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

এ সময় টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির সহকারী পরিচালক আহম্মেদ ফারুক মোস্তাকঅলু মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলমসহ বিভাগীয় প্রধান ও কাউন্সিলররা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক