চালক-হেলপারদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৯

রাজধানীতে ট্রাক, লরি, কাভার্ডভ্যান, সিএনজিসহ বিভিন্ন পরিবহনে চাঁদা আদায়ের সময় ১৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। সোমবার (২০ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও কোতয়ালি এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

র‌্যাবের হেফাজতে গ্রেফতার ব্যক্তিদের কয়েকজন

গ্রেফতারা ব্যক্তিরা হলেন– মো. জসিম (৪১), মো. সোহেল (২৭), মো. মোক্তার হোসেন (৩১), জুলহাস মিয়া (৪৩), মোহাম্মদ আলী (২১), মাহমুদুল রহমান মিদুল (১৯), মো. রাকিব (২২), মো. মানিক (৩০), মো. মিঠু (২৪), মো. রুবেল (২২), মো. শুভ (২৫), শাহিন হোসেন (২৫), মো. ইমন (২৪), জুবায়ের প্রধান (২১), মো. দুলাল (৪৮) ও নজরুল ইসলাম (২১)। তাদের কাছ থেকে চারটি কাঠের লাঠি, ১৭টি মোবাইল ফোন, ছয়টি রিসিট বই ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

র‌্যাবের হেফাজতে গ্রেফতার ব্যক্তিদের কয়েকজন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা র‍্যাবকে জানিয়েছে, বেশ কিছু দিন ধরে যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, কোতয়ালিসহ আশপাশের এলাকায় বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল তারা।

র‌্যাবের হেফাজতে গ্রেফতার ব্যক্তিদের কয়েকজন

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানায় র‍্যাব।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম