মেয়র আনিসুল হক সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৬

রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে কোনও গাড়ি পার্কিং করা যাবে না। এই সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির অঞ্চল-৩-এর আওতাধীন তেজগাঁও আনিসুল হক সড়কের অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএনসিসি। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘আমরা এখানে এলে এই রাস্তা খালি হয়ে যায়। আবার ফিরে গেলে সড়ক দখল করে রাখা হয়। ট্রাক মালিক ও চালকরা আমাদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘টম অ্যান্ড জেরি’ খেলা খেলছে। এতে সড়কে যানজট ও জনভোগান্তি হচ্ছে। তাদের আর খেলতে দেওয়া হবে না। জনগণের চলাচল বাধাগ্রস্ত করে এই রাস্তায় কোনও গাড়ি রাখতে দেওয়া হবে না।’

উচ্ছেদ অভিযানকালে ট্রাক মালিকরা গাড়ি রাখার জন্য প্রয়োজনী জায়গার ব্যবস্থা করতে অনুরোধ জানালে মেয়র বলেন, ‘আগে রাস্তা খালি করতে হবে, পরে আপনাদের কথা শুনবো। আপনারা সহযোগিতা করলে আমিও সহযোগিতা করবো। আজ থেকে এই রোডে কোনও গাড়ি থাকবে না, এটি আপনারা নিশ্চিত করবেন।’

তেজগাঁওয়ের এই ব্যস্ততম সড়কটিতে স্থায়ীভাবে শৃঙ্খলা ফেরাতে স্থানীয় কাউন্সিলরকে প্রধান করে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পুলিশ বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দেন ডিএনসিসি মেয়র।

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি