যাত্রীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঝগড়া শুরু করে ‘কাইজ্জা পার্টি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৫

রাস্তায় ঝগড়া লাগিয়ে প্রতারণা করে বিভিন্ন লোকজনের কাছ থেকে মালামাল হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইদুর রহমান হাওলাদার ও মো. মোর্শেদ নামে দুজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, রাজধানীতে এরা কাইজ্জা পার্টি নামে পরিচিত। তারা রিকশা দিয়ে ঘোরে। এরপর তাদের কয়েকজন যাত্রীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঝগড়া শুরু করে। এই সুযোগ আরেকজন রিকশায় থাকা মালামাল নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত সাইদুর এই গ্রুপের প্রধান। তাদের কাছ থেকে লুট করা চার লাখ টাকার মেডিকেল মেশিন এবং দুই লাখ টাকার কসমেটিকস উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, ঢাকা ও নারায়ণগঞ্জের ৭ থেকে ৮ জন সদস্য রয়েছে তাদের কাইজ্জা পার্টির গ্রুপের। তারা কয়েকভাবে বিভক্ত হয়ে এ ধরনের প্রতারণার কাজ করে। গত দুই বছর ধরে তারা এ ধরনের কাজ চালিয়ে আসছে।

তাদের গ্রুপের বিভিন্ন ভাগের মধ্যে একদল থাকে হাঁটাওয়ালা। তারা সেই যাত্রীর সাথে ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগায়। একজন মাদলিওয়ালা, তিনি রিকশা চালান রিকশা থেকে পালিয়ে যান। সাইদুর এই দলের মাদলিওয়ালা। আরেক দল পল্টিওয়ালা। যখন ওই যাত্রী ওই রিকশা খুঁজতে থাকেন, তখন এই দল উল্টো রাস্তা দেখিয়ে দেয়। মালামাল হাতিয়ে দেওয়ার পর সেই টাকার ৭০ ভাগ সবাই সমানভাবে নেয়। অতিরিক্ত ২০ ভাগ পায় মাদলিওয়ালা। দশভাগ পায় হাঁটাওয়ালা।

২০ ফেব্রুয়ারি মিরপুর ১০ নম্বর থেকে ভিকটিম মহিউদ্দিন দুটি মেডিকেল মেশিন নিয়ে যাবার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রিক্সা নিয়ে হাজির হন সাইদুর। শেওড়াপাড়া আসার জন্য রিকশায় উঠে কিছুদূর যাওয়ার পর রিকশা নষ্ট হয়েছে উল্লেখ করে কিছুদূর হাঁটতে বলে মহিউদ্দিনকে। কিছুদূর যেতেই সেখানে আগে থেকেই ওত পেতে থাকা দুই-তিনজন ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগিয়ে দেয় মহিউদ্দিনের সঙ্গে।

এই সুযোগে মালামালসহ রিকশা নিয়ে পালিয়ে যায় সাইদুর। পরবর্তীতে ভুক্তভোগী মহিউদ্দিন মিরপুর মডেল থানায় একটি মামলা করেন বলে জানান ওসি।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি