ফেসবুকে ১৩টি পেজ খুলে ব্ল্যাকমেইল, ‘মূলহোতা’ গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, ২০:৪১আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২০:৪৩

ফেসবুকে ১৩টি পেজ খুলে তরুণ-তরুণীদের অসামাজিক কাজে জড়িয়ে তাদের ভিডিও ধারণ শেষে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতো একটি প্রতারক চক্র। এই চক্রের ‘মূলহোতাকে’ গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে চক্রের আরও ১২ সদস্যকে খুঁজছে পুলিশ।

গ্রেফতারকৃত আবু বক্কর (২৬) বরিশালের বারৈজ্জারহাট এলাকার বাসিন্দা এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী গ্রামের হেলাল গাজীর ছেলে। শনিবার রাতে রনগোপালদী গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রবিবার (২১ এপ্রিল) সকালে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।

বিকালে কোতোয়ালি মডেল থানার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা। তিনি বলেন, ‘ফেসবুকে ১৩টি পেজ খুলে তরুণ-তরুণীদের অসামাজিক কাজে জড়িয়ে তাদের ভিডিও ধারণ শেষে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতো আবু বক্কর। বিশেষ করে এসব পেজে বিভিন্ন অফার দিয়ে তরুণীদের অসামাজিক কাজে যুক্ত করতো। যারা রাজি হতো তাদের ছবি-ভিডিও পেজগুলোতে আপলোড করতো। তা দেখে তরুণরা যোগাযোগ করলে টাকা নিয়ে তরুণীদের সঙ্গে নির্দিষ্ট স্থানে পরিচয় করিয়ে দিতো। বেশিরভাগ সময় তাদের নগরীর আবাসিক হোটেলগুলোতে নিয়ে যেতো। সেখানে তরুণ-তরুণীর অন্তরঙ্গ ছবি-ভিডিও ধারণ করতো। সেই ছবি-ভিডিও দিয়ে পরে তরুণ-তরুণীকে ব্ল্যাকমেইল করতো আবু বক্কর ও তার ১৩ সহযোগী। এভাবে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতো চক্রটি। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। সেইসঙ্গে ১৩টি পেজ বন্ধ করে দেওয়া হয়েছে।’ 

এসব ফাঁদে কেউ যাতে না পড়ে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ আরও বলেন, ‘এই চক্রের আরও ১৩ সদস্যকে খুঁজছি আমরা। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান ও সহকারী পুলিশ কমিশনার প্রণয় রায় প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী