মুগদায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১১

রাজধানীর মুগদায় জান্নাতুল মাওয়া (১৬) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে মতিঝিল আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোবাইদুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ পেয়ে মুগদার ওয়াবদা গলি শাহিন ভিলা ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ৮টার দিকে ওই ছাত্রীর মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

মোবাইদুল ইসলাম আরও বলেন, বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। কী কারণে কেন সে ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানাতে পারেনি।

জানা গেছে, ভোলা জেলার গাজীপুর ২ নং ওয়ার্ডের বাসিন্দা মুসা কলিমুল্লাহ'র মেয়ে জান্নাতুল মাওয়া। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল বড়। তার বাবা সাভারের একটি ফ্যাক্টরিতে কাজ করেন।

/এআইবি/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী