সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৩, ১৪:৩৬আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৪:৫০

রাজধানীর আরামবাগে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মো. আরাফাত ইসলাম তানভির (২৩) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ মার্চ) সকাল ৯টায় তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আরামবাগের রয়েল ডিলাক্স কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবার রাতে দুই বন্ধু সাব্বির ও অমিতকে নিয়ে আরামবাগ এলাকাতেই একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যান আরাফাত। পরে তিন বন্ধু রাস্তায় ঘুরতে বের হন। আরাফাত মোটরসাইকেল চালাচ্ছিলেন। আরামবাগ রয়েল ডিলাক্স বাস কাউন্টারের পাশে এলে একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। বাকি দুজন সামান্য আহত হন। পরে আরাফাতকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।’

বাচ্চু মিয়া বলেন, ‘নিহত আরাফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসাপাতাল মর্গে রাখা হয়েছে।’

নিহতের ফুপাতো ভাই সৈয়দ মো. সৈকত জানিয়েছেন, আরাফাত আবুজর গিফারি কলেজে এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম