‘ভর্তুকি দিয়ে সরকারকে বিদ্যুতের দাম কমাতেই হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৩, ০৭:৪১আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১১:০৬

দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখা। রবিবার (৫ মার্চ) বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, খাদ্যপণ্যসহ নিতপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও দরিদ্র শ্রমজীবীর মানুষের জন্য রেশনিং চালুর দাবিতে সমাবেশ করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড কামরুল আহসান বলেন, ‘দেশের উৎপাদন ব্যবস্থা এগিয়ে নেওয়া এবং জনগণের নিত্যদিনের সব কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সরকারকে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে বিদ্যুতের দাম কমাতেই হবে।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা হয়ে পার্টি অফিসে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বাহ আলী খান কলিন্স।

/এএজে/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি