বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ১৮:০৭আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৮:০৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে। মেয়র বলেন,‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতা জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৭ মার্চের ভাষণের তাৎপর্য আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। এই ভাষণের গুরুত্ব সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে।’

মঙ্গলবার (৭ মার্চ) সকালে রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত নগরভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভা শুরুর আগে সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেয়র মো. আতিকুল ইসলাম নগর ভবনের মূল ফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলররা।

আলোচনা সভায় মেয়র বলেন, ‘প্রকৃত ইতিহাস ভুলে গেলে চলবে না। প্রকৃত ইতিহাস বিকৃত করা যাবে না। ৭ মার্চের ভাষণ কোনও সহজ বিষয় ছিল না। একমাত্র বঙ্গবন্ধুর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের ফলেই এই ভাষণ সম্ভব হয়েছিল। এই ঐতিহাসিক ভাষণ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।'

তিনি আরও বলেন, ‘৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন— আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না। সত্যিই বাঙালি জাতিকে দাবায়ে রাখা যায়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর আজ  বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশজুড়ে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। উন্নয়নের এই অগ্রযাত্রাকে দাবায়ে রাখা যাবে না।'

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমাদের সবার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমরা মেয়র হতে পেরেছি, কাউন্সিলর হতে পেরেছি, সরকারি কর্মকর্তা-কর্মচারী হতে পেরেছি। আজ ৭ মার্চে সবাই নিজেদের দায়িত্ব পালন করার অঙ্গীকার করতে হবে, তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।’

এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকতা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম