বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় মেয়র আতিক বলেন, ‘শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে টাইগারদের দুর্দান্ত সিরিজ জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, সার্বিক সহযোগিতা ও সুনিপুণ দিকনির্দেশনায় বাংলাদেশ ক্রমশ বিশ্ব ক্রিকেটে সফলতা অর্জন করে চলেছে।’








