ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস ফিনল্যান্ডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৮:১৮আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৮:১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিতভা কাউক্কু রুনদি। এ সময় ডিএনসিসিকে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতার আগ্রহ জানিয়েছেন ফিনল্যান্ডের রাষ্ট্রদূত।

মঙ্গলবার (২১ মার্চ ২০২৩) সকালে রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলাপকালে ফিনল্যান্ডের রাষ্ট্রদূতকে ডিএনসিসি মেয়র বলেন, ‘ফিনল্যান্ড প্রযুক্তিগত দিক দিয়ে অনেক এগিয়ে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ফিনল্যান্ড আমাদের প্রযুক্তিগত সহযোগিতা দিতে পারে। ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

ফিনল্যান্ডের উন্নত বর্জ্য ব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা নেই। ঢাকা শহরে ফিনল্যান্ডের মতো আন্ডারগ্রাউন্ড সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার সঠিক সমাধান করা যেতে পারে।’

ডিএনসিসিতে এসটিএস নির্মাণে ফিনল্যান্ডের কারিগরি ও আর্থিক সহযোগিতার আহ্বান করেন মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড আবারও শীর্ষে অবস্থান করায় রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মেয়র।

ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিতভা কাউক্কু রুনদি ঢাকা শহরের অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, ‘প্রযুক্তির বিভিন্ন খাতে ফিনল্যান্ডের কাজ করার সুযোগ রয়েছে। স্মার্ট সিটি গড়তে আধুনিক প্রযুক্তি সরবরাহে ফিনল্যান্ড বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে। টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় ফিনল্যান্ড প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে। নোকিয়াসহ অন্যান্য কোম্পানিও বাংলাদেশে কার্যক্রম প্রসারিত করতে আগ্রহী।’

এ সময় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, নয়াদিল্লির ফিনল্যান্ড দূতাবাসের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসুলার কিমো সিরা, সেকেন্ড সেক্রেটারি রাউলি কোস্টামো, ইকোনমি অ্যান্ড কমার্শিয়াল বিষয়ক উপদেষ্টা রায় চক্রবর্তী, অনারারি কনস্যুলেট জেনারেল অব ফিনল্যান্ড ঢাকার সিনিয়র জেনারেল ম্যানেজার কর্নেল (অব.) জাওয়াদুল ইসলাম উপস্থিত ছিলেন।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম