সাত মার্কেটে মূল্য তালিকাসহ ডিজিটাল ডিসপ্লে বসাবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৭:৩৬আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৭:৩৬

রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনসাধারণের অবগতির জন্য সাতটি মার্কেটে মূল্য তালিকাসহ (প্রতিটি ১০x৬ ফুট সাইজের) ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়াও প্রতিটি দোকানে প্রকাশ্যে মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় ডিএনসিসি থেকে।

বুধবার (২২ মার্চ) দুপুরে গুলশানস্থ ডিএনসিসি’র নগর ভবনে রমজান মাসে অত্যাবশকীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বভাবিক রাখা এবং বাজার মনিটরিংসহ অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এ কথা জানান।

মেয়র বলেন, ‘একটি বাজার মনিটরিং কমিটি করা হবে। পুরো রমজান মাস জুড়ে এই কমিটি বাজারগুলো মনিটরিং করবে। আমি ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা চাই। আপনারা দয়া করে ভেজালমুক্ত, সঠিক ওজন ও টাটকা পণ্য সরবরাহ করবেন।’

ভোক্তারা যেন অভিযোগ জানাতে পারে সেজন্য সেই ডিসপ্লে বোর্ডে মোবাইল নম্বর প্রদর্শন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির কর্মকর্তাসহ মালিকানাধীন মার্কেট ও কাঁচাবাজারের ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম