রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৩, ১৩:১৯আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৩:২৫

রাজধানীর খিলগাঁওয়ে লামিয়া আক্তার অর্পিতা (২৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে খিলগাঁওয়ের নবীনবাগ এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন এ তথ্য জানান।

অর্পিতা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মৃত আব্দুর রশিদ খানের মেয়ে। বর্তমানে খিলগাঁওয়ের নবীনবাগে স্বামীর সঙ্গে থাকতেন।

মৃতের বড় বোন মানসুরা আক্তার মাঈশা জানান, রবিবার রাতে তিনি অর্পিতাকে ফোন করেনে। ফোনে না পেয়ে রাতে বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে দরজা ভেঙে অর্পিতাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ‘এক বছর আগে বিয়ে করে অর্পিতা। তার স্বামীর নাম সাইফ। ঘটনার সময় সে বাসায় ছিল না। মৃত্যুর খবর শুনেও আসেনি। অর্পিতা একটি কল সেন্টারে চাকরি করতো। তার স্বামী প্রাইভেট ফার্মে চাকরি করে।’

এসআই সোনিয়া পারভীন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এআইবি/এএইচ/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম