রাজধানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৩, ২০:৩৮আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২১:৪৯

রাজধানীর কাঁটাবন বাটা সিগন্যালের কম্পিউটার সিটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন তাজুল ইসলাম চৌধুরী।

এর আগে সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুন নেভানোর সময় একজন ফায়ার সার্ভিসকর্মী আহত হয়। এছাড়া আর কোনও হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ছবি: ইউসুফ শিমুল

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৭টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আরও ৯টি ইউনিট যোগে দেয়। ছবি: নাসিরুল ইসলাম

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণের সময় সজীব নামে এক ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছেন। রাত ৯টায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। আহত ফায়ার সার্ভিসকর্মীকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে

আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

/এএইচ/এমএস/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী