তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি ২০ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৯:১৮ আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২০:৪০

উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের প্রথমার্ধে এখন পর্যন্ত ১০ লাখ ৭৭ হাজার যাত্রী যাতায়াত করেছে। এতে সংস্থাটির আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা।

এ ছাড়া উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত মেট্রোরেলের মোট ব্যয় ৭ কোটি ৩৩ লাখ টাকা। এই ব্যয়ে বিদ্যুৎ বিল, আনসার, স্কাউটসহ পুরো ব্যবস্থাপনা খরচ যুক্ত আছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের মেট্রোরেলের সভা কক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পুরোপুরিভাবে মেট্রোরেল চালু না হলে এর সঠিক হিসাব বলা যাবে না। সাংবাদিকদের অনুরোধে আনুমানিক একটা হিসাব দেওয়া হয়েছে।

এর আগে আগামী ৫ এপ্রিল থেকে উত্তরা থেকে আগারগাঁওয়ের মধ্যবর্তী সব স্টেশনে মেট্রোরেল চলবে বলে ঘোষণা দেন এম এ এন ছিদ্দিক।

তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি ২০ লাখ টাকা

এ ছাড়া সংবাদ সম্মেলনে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।

তিনি বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। এ ছাড়া নতুন দুটি স্টেশন চালু হলে যাত্রীসংখ্যা আরও  বাড়বে ফলে তাদের বিষয়টিও চিন্তা করা হচ্ছে।

মেট্রোরেলের দ্বিতীয় ধাপের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে জানিয়ে পরিচালক বলেন, আগামী জুলাই থেকে আগরগাঁও-মতিঝিল পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হবে মেট্রোরেলের। ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানোর লক্ষ্যমাত্রা সামনে রেখে পারফরম্যান্স টেস্ট শুরু হচ্ছে।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
‘মাদকের আস্তানা’য় পিস্তল হাতে ফিল্মি স্টাইলে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সর্বশেষ খবর
শক্তি নিয়ে দুর্গা এলো, আজও হবে মহাসপ্তমীর পূজা
শক্তি নিয়ে দুর্গা এলো, আজও হবে মহাসপ্তমীর পূজা
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত