মুরগি ও সবজির দাম নিম্নমুখী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৩, ১৭:৪১আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৯:৪০

বছরের যেকোনও সময়ের চেয়ে এখন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি। তবে কয়েক দিন বৃষ্টি থাকায় এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়মিত অভিযান পরিচালনার কারণে বাজারে অধিকাংশ কাঁচা পণ্যের দাম ছিল নিম্নমুখী। এ ছাড়া কয়েক জায়গায় বৃষ্টি ও ছুটির দিন হওয়ায় বাজারে ক্রেতাও কম ছিল।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। রমজানের শুরুতে যেসব পণ্য দাম বাড়ার কারণে আলোচনায় ছিল, এক সপ্তাহের ব্যবধানে তা কিছুটা কম এসেছে। সামনে আরও কমবে বলে ধারণা করছেন বিক্রেতারা।

বর্তমানে প্রতি কেজি ব্রয়লার ২১০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত শুক্রবার ছিল ২৮০ টাকা। এ ছাড়া কেজিপ্রতি সোনালি মুরগি ৩২০ টাকা, কক ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ৫০ টাকা কম।

মুরগি ও সবজির দাম নিম্নমুখী

দেশি মুরগি কেজিপ্রতি ৩০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৪৭০ টাকা দরে। ফার্মের ডিম প্রতি ডজন ১০ টাকা কমে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।

মুরগির দামের বিষয়ে মিরপুর বাউনিয়াবাদ বাজারের মুরগি বিক্রেতা সোহেল বলেন, ‘শুনেছি মুরগির দাম নিয়ে সরকার ব্যবস্থা নিছে। এখন পাইকারি দাম কমছে বলে আমরাও দাম কমায়া দিছি। আর কয়েক দিন বৃষ্টির কারণে পাইকাররাও দাম কমাইছে।’

মুরগি ও সবজির দাম নিম্নমুখী

সরকার পদক্ষেপ গ্রহণ করায় মুরগির দাম কমেছে বলেও জানান ব্যবসায়ীরা। কোম্পানিগুলো ১৯০ টাকায় মুরগি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ার পর মুরগির বাজার স্থির রয়েছে বলে মনে করেন তারা।

মাছের বাজারের চিত্রটাও স্বাভাবিক। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা কমে বিক্রি করতে দেখা গেছে। সরবরাহ বাড়ায় ও সামনে ঈদ দেখে মাছের দাম কমছে বলে জানান বিক্রেতারা।

মুরগি ও সবজির দাম নিম্নমুখী

এই সপ্তাহে বাজারে কেজিপ্রতি পাঙাশ ১৬০ টাকা, তেলাপিয়া আকারভেদে ১৫০ থেকে ২০০, সিলভার কার্প ১৬০, কই ২৪০, শিং ২৪০, রুই মাঝারি ২৮০, টাকি ৩০০, পাবদা ৩২০, চিংড়ি ৬৫০, ইলিশ মাঝারি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতা শাহ আলম বলেন, বাজারে মাছের কমতি নেই। আর ঈদের বাজারে সব মাছের চাহিদা থাকে না। এর জন্য সবাই কমে মাছ ছেড়ে ক্যাশ করছে। আগামীতে মাছের দাম আরও কমবে বলেও জানান তিনি।

মুরগি ও সবজির দাম নিম্নমুখী

মাছ-মাংস ছাড়াও বাজারের সবজির দামেও ছিল স্বস্তি। বাজারে কেজিপ্রতি টমেটো ২০ টাকা, শসা ৪০, সিম ৪০, মুলা ৬০, ধুন্দল ৬০, বেগুন ৬০, চিচিঙ্গা ৬০, পটল ৮০, বরবটি ৮০, করলা ১০০, ঢেঁড়স ১০০, ঝালি ও লাউ ৩০ টাকা। এ ছাড়া লেবুর ডজন বিক্রি হচ্ছে ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা। কাঁচা মরিচ কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা।

/জেডএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম