রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাথায় লোহার পাইপ পরে লাল চাঁন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে বাড্ডার আফতাবনগরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
লাল চাঁন ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার গুস্তাবলী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে আফতাবনগরে থাকতেন।
লাল চাঁনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন সহকর্মী কাজল। তিনি জানান, তারা ওই ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন। পরে লোহার পাইপ পড়ে আহত হন লাল চাঁন। উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’









