বাথরুমে বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ১৯:২৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৯:২৫

রাজধানীর শনির আখড়ায় একটি বাসার বাথরুমে বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থী মৌমিতার (১৩) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ওই কিশোরীর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।’

পরিবারের ধারণা, বাথরুমে গ্যাস জমে ছিল। বৈদ্যুতিক সুইচ দিতেই স্পার্ক হয়ে আগুনের স্ফুলিঙ্গের সংস্পর্শে বিস্ফোরণ ঘটে।

এর আগে, গত রবিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।

ওই কিশোরীর বাবা পোল্ট্রি ব্যবসায়ী জাকির হোসেন জানান, শনির আখড়ার এক নম্বর সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন তারা। তাদের গ্রামের বাড়ি বরিশাল। মৌমিতা স্থানীয় শেরেবাংলা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

তিনি বলেন, ‘রবিবার রাত পৌনে ১টার দিকে হঠাৎ মেয়ের চিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠি। এরপর বাথরুমে গিয়ে দেখি মেয়ের সারা শরীরে আগুন। সঙ্গে সঙ্গে পানি ঢেলে আগুন নেভাই। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাই।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের