মেট্রোরেল: আগারগাঁও-মতিঝিল অংশের পারফরম্যান্স টেস্ট জুলাইয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ১৭:০১আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৭:০১

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের পরীক্ষামূলক যাত্রা আগামী জুলাই মাসে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, আমরা আমাদের টার্গেট অনুযায়ী কাজ করছি। আশা করা যায় ডিসেম্বরে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলে করে যাত্রী চলাচল করতে পারবে।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এমএএন ছিদ্দিক বলেন, আমাদের প্রথমে পারফরম্যান্স টেস্ট হবে। তারপর সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট এবং ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। তারপরে এটা পরিপূর্ণভাবে চালানো হবে। আমাদের হাতে যে ৬ মাস সময় আছে, আমরা এই সময়ের মধ্যেই শেষ করবো। সব কিছুর লক্ষ্যমাত্রা আমাদের টার্গেটের মধ্যেই আছে।

ঈদের ছুটিতে সচিবালয় মেট্রোরেল স্টেশনের কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, সচিবালয় স্টেশনের এস্কেলেটর ও ফুটপাতের কিছু অংশ সচিবালয়ের ভেতরে পড়েছে। সেই কাজ ঈদের ছুটিতে করা হবে। কারণ এই সময়ে সচিবালয় বন্ধ থাকে।

মেট্রোরেলের আয়ের হিসাব তুলে ধরে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, ১৬ এপ্রিল পর্যন্ত মেট্রোরেলে মোট যাত্রী ভ্রমণ করেছেন ১৩ লাখ ৫৮ হাজার। এতে আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

এছাড়া জুলাই থেকে এমআরটি ৫ এর কাজ শুরু হবে বলে জানান ডিএমটিসিএলের ওই ব্যবস্থাপনা পরিচালক।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম