যেকোনও বিপদে আপনাদের পাশে আছে পুলিশ: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৩, ২১:১৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২২:৫৪

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘আপনাদের সবার ধারণা পুলিশ শুধু দিনরাত আইনশৃঙ্খলা ঠিক রাখা ও চোর-ডাকাতের পেছনেই ব্যস্ত থাকে, পুলিশের মনে দয়া-মায়া বলে কিছু নেই। পুলিশ আপনাদের মতোই মানুষ, আপনাদের মতোই দয়া-মায়া তাদের মধ্যেও আছে। মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়ায় পুলিশ সদস্যরা।’

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপির ৫০টি থানা এলাকার ৬০০ অসহায় ও দুঃস্থের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, ‘গত ১৫ এপ্রিল আপনারা দেখেছেন নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় পুলিশ সদস্যরা কাঁধে করে ব্যবসায়ীদের মালামাল উদ্ধার করেছেন। যে কোনও বিপদে আপনাদের পাশে আছে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের বিপদে আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের স্বার্থে মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের তথ্য দেবেন, আমরা ব্যবস্থা নেবো।’

/এএইচ/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী