রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৩, ১৯:৫৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২০:১৪

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ভেজা শরীরে গ্যারেজে ব্যাটারি চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালক আ. কাদেরের (৪০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টায় এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

হাসপাতালে গ্যারেজের মালিক লিটন শেখ বলেন, ‘কাদের বাইরে থেকে রিকশা চালিয়ে এসে গ্যারেজে শরীর ভেজা অবস্থায় ছিল। এ সময় রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন সে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

কাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মৃত আয়েজ উদ্দিনের ছেলে। বর্তমানে দক্ষিণ যাত্রাবাড়ীর চন্দনকোঠা এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতো। তার স্ত্রী নাজমা বেগম বাসাবাড়িতে কাজ করেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে