১১ দিনে ঢাকা ছেড়েছে দেড় কোটি সিম, ফিরেছে সাড়ে ৯৪ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ১৯:৫০আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৯:৫০

১৮ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ১১ দিনে ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬১০ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন। অন্যদিকে একই সময়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন ৯৪ লাখ ৫৭ হাজার ২৫১ সিম ব্যবহারকারী।

শনিবার (২৯ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৮ এপ্রিল গ্রামীণ ফোনের সিম ব্যবহারকারী ৩ লাখ ৩৪ হাজার ২৯৫ জন ঢাকার বাইরে গেছেন। অন্যদিকে ঢাকায় প্রবেশ করেছেন ১ লাখ ২৮ হাজার ৯৭০ জন।

১৮ এপ্রিল ঢাকার বাইরে যায় রবির ৩ লাখ ২ হাজার ২৮৪ সিম, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ ও টেলিটকের ১৮ হাজার ১৯০ সিম। এদিন ঢাকায় প্রবেশ করে রবির ১ লাখ ৬ হাজার ৮৬৩ সিম, বাংলালিংকের ৪ লাখ ২২ হাজার ৬০০ ও টেলিটকের ৯ হাজার ৩৫০ সিম।

১৯ এপ্রিল ঢাকার বাইরে যায় চার মোবাইল ফোন অপারেটরের ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ সিম। এদিন ঢাকায় এসেছে ৬ লাখ ৩২ হাজার ৫২২ সিম।

২০ এপ্রিল ঢাকা ছেড়েছে ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ সিম। একই দিনে ঢাকায় প্রবেশ করেছে ৬ লাখ ৫ হাজার ৫৯৭ সিম।

২১ এপ্রিল ঢাকা ছাড়ে ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ সিম। ঢাকায় প্রবেশ করে ৪ লাখ ৮৫ হাজার ৭০৮ সিম।

২২ এপ্রিল ঢাকা ছেড়েছে ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ সিম। এদিন ঢাকায় আসে ৩ লাখ ৯৯ হাজার ১৮১ সিম।

২৩ এপ্রিল ঢাকা ছাড়ে ১২ লাখ ২৮ হাজার ৮০১ সিম। এদিন ঢাকায় প্রবেশ করে ৪ লাখ ৯২ হাজার ৬১৯ সিম।

২৪ এপ্রিল ঢাকা ছাড়ে ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ সিম। এদিন ঢাকায় প্রবেশ করে ৮ লাখ ৭৮ হাজার ৪২ সিম।

২৫ এপ্রিল ঢাকা ছাড়ে ৮ লাখ ২৬ হাজার ৯৭৫ সিম। একই দিনে ঢাকায় প্রবেশ করে ১১ লাখ ৮১  হাজার ৮৯৬ সিম।

২৬ এপ্রিল ঢাকা ছাড়ে ৮ লাখ ৩৪ হাজার ৮৮২ সিম। এদিন ঢাকায় আসে ১২ লাখ ৯২  হাজার ২০১ সিম।

২৭ এপ্রিল ঢাকার বাইরে যায় ৬ লাখ ৮১ হাজার ৮৮২ সিম। এদিন ঢাকায় প্রবেশ করে ১৩ লাখ ১৫  হাজার ৫২৪ সিম।

এছাড়া ২৮ এপ্রিল ঢাকা ছাড়ে চার মোবাইল ফোন অপারেটরের মোট ৫ লাখ ৯০ হাজার ৬৪৪ সিম। এদিন ঢাকায় প্রবেশ করে তাদের ১৫ লাখ ৬ হাজার ১৭৮ সিম।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে