ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১৪:৩০আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৪:৩০

রাজধানীর ডেমরায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আব্দুল হাওলাদার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল এ তথ্য জানান।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরমৈশা গ্রামের মৃত সিডু মিয়ার ছেলে আব্দুল হাওলাদার। বর্তমানে ডেমরা ডগাইর নতুনপাড়া ইসলামবাগে পরিবারের সঙ্গে থাকতো। সে বাসার পাশে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

মৃতের বোন লাইজু হাওলাদার জানান, শনিবার বিকালে এলাকায় অন্যান্য ছেলেদের সঙ্গে ওই এলাকার একটি একতলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে পড়ে গুরতর আহত হয় আব্দুল হাওলাদার। উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

এসআই মো. আব্দুল আউয়াল বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী