দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের বৃহত্তম সংগঠন এডিটরস গিল্ডের আয়োজনে ‘বাংলাদেশের উন্নয়নে বিশ্বের উচ্ছ্বাস’ শীর্ষক গোলটেবিল বৈঠক চলছে।
শনিবার (১৩ মে) সকাল ১১টার পরে রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে এই বৈঠক শুরু হয়। বৈঠকটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন একাত্তর টেলিভিশন।
এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।
এছাড়াও আলোচনায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর নাঈমুল ইসলাম খান প্রমুখ।








