মহাখালীতে রড পড়ে শিশুর মৃত্যু: সেতু বিভাগকে মানবাধিকার কমিশনের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ১৮:১৬আপডেট : ৩০ মে ২০২৩, ১৮:১৯

রাজধানীর মহাখালীতে উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে শিশুর মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন ও সেতু সচিবের কাছে জবাব চেয়ে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। ঘটনাটি তদন্ত করে এর পেছনে কারও কোনও দায় বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখে আগামী ১০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গতকাল সোমবার (২৯ মে) সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালী উড়ালসড়কের ওপর থেকে পড়া রড মাথায় ঢুকে ১২ বছর বয়সী এক শিশু মারা গেছে। দুর্ঘটনার পর আবদুল কাদের ইমন নামের এক পথচারী ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চিঠিতে আরও বলা হয়, পুলিশ ও পথচারীরা বলছেন যে সোমবার সকালে উড়ালসড়কের নিচ দিয়ে যাচ্ছিল শিশুটি। ওপর থেকে একটি রডের টুকরা পড়ে শিশুটির মাথায় ঢুকে যায়। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা সোয়া ১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

কমিশন বলে, পথশিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এ ধরনের ঘটনা পথচারীদের চলাচলে নিরাপত্তা বিঘ্নিত করে। এভাবে রড পড়ে মৃত্যুর ঘটনাটি কর্তৃপক্ষের অবহেলাজনিত। এটা আরও বড় আকারে ঘটতে পারতো। এর দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয় বলে মনে করে কমিশন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে।

এ অবস্থায় ঘটনাটি তদন্ত করে এর পেছনে কারও কোনও দায় বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখে প্রতিবেদন আকারে কমিশনকে অবহিত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিবকে বলা হয়েছে।

নিহত ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি ছিল বলে জানিয়েছে মানবাধিকার কমিশন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুর মরদেহ কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী