গাবতলীতে ডিএনসিসির ১২ বিঘা জমি দখলমুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ১৭:৪৪আপডেট : ০১ জুন ২০২৩, ১৭:৪৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডের গাবতলী বেড়িবাঁধের ভূমির আরশিনগর জামে মসজিদ থেকে আমিনবাজার পাইকারি কাঁচা মার্কেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ডিএনসিসির এই উচ্ছেদ অভিযানে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১২ বিঘা জমি দখলমুক্ত করা হয়।

এছাড়াও অভিযানকালে দুটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায়সহ জব্দ মালামাল তাৎক্ষণিক নিলামে ৫০ হাজার টাকা বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলমের নেতৃত্বে অভিযান চালান সংগঠনটির নিরীক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

ডিএনসিসিরউচ্ছেদ অভিযানে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়

এ সময় প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম বলেন, ‘এই স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। বিভিন্ন সময় তাদের নোটিশ দিলেও তারা সাড়া দেয়নি। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএনসিসির মালিকানাধীন এই ভূমির অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১২ বিঘা জমি দখলমুক্ত করেছি। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলবে।’

অভিযানের সময় আরও ছিলেন– অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিন আক্তার সাথী।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম