রাজধানীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৩, ২১:০৪আপডেট : ১১ জুন ২০২৩, ২১:১১

রাজধানীর খিলগাঁওয়ে পৃথক ঘটনায় আয়শা সিদ্দিকা কথা (২৩) ও সিমা (২২) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জুন) বিকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

মৃত আয়শা সিদ্দিকার স্বামী প্রাইভেটকার চালক মো. ফরহাদের বরাত দিয়ে এসআই সোনিয়া পারভিন বলেন, ‘আয়শা তার স্বামীর সঙ্গে খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকায় ভাড়া বাসার থাকতেন। পাশের ভাড়াটিয়ার কাছ থেকে তার স্বামী ফরহাদ এক হাজার টাকা ধার নিয়েছিলেন। সময় মতো তা পরিশোধ করতে না পাড়ায় পাওনাদার আয়শাকে গালিগালাজ করেন। ফোনে ফরহাদকে এ কথা জানান আয়শা। পরে ফরহাদ বাসায় ফিরে আয়শাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।’

মৃতের বাবার নাম হরিপদ মণ্ডল। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।

অপরদিকে, রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে সিমা (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এসআই সোনিয়া বলেন, ‘সিমা সম্পর্কে ভালো করে এখনও কিছু জানা সম্ভব হয়নি। যতটুকু শুনেছি, তিনি মুগদা হাসপাতালে ভর্তি থেকে মারা গেছেন।  শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হয়েছিলেন। এছাড়াও তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম