ডেঙ্গু নিয়ন্ত্রণ বিষয়ে শিক্ষার্থীদের বই দেবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৩, ২১:৩৯আপডেট : ১৭ জুন ২০২৩, ২১:৩৯

ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে শিক্ষকদের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় স্কুলের শিক্ষার্থীদের জন্য বিদেশের আদলে এডিস নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে এক লাখ কার্টুন বই তৈরি করা হবে বলেও জানান মেয়র 

শনিবার (১৭ জুন) বিকালে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অডিটরিয়ামে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে ডিএনসিসি আওতাধীন এলাকার সব স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র এই আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, শিক্ষকরাই যেকোনও বার্তা ছড়িয়ে দিতে পারেন শিক্ষার্থীদের মধ্যে। আমি শিক্ষকদের আহ্বান করছি আজ থেকেই শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বার্তা ছড়িয়ে দিন। সুস্থতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, কী কী কারণে এডিস মশা জন্মায়, সেসব বিষয় সম্পর্কে শিশুদের জানাতে হবে। এডিস মশার ভয়াবহতা সম্পর্কে শিশুদের জানাতে হবে। কারণ শিশুরাই বাসা-বাড়িতে গিয়ে সবাইকে জানাবে কীভাবে এডিস মশা নিয়ন্ত্রণে রাখা যায়।

বিদেশের আদলে আমরা ইতিমধ্যে এডিস নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে কার্টুন বই তৈরি করা হয়েছে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, আমরা ডিএনসিসি এলাকার স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য এক লাখ বই ছাপানোর পরিকল্পনা নিয়েছি। তবে দেশের সব শিক্ষার্থীদের জন্য জাতীয়ভাবে পাঠ্যপুস্তকে যদি এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় তাহলে এই শিক্ষাটা ছড়িয়ে যাবে সমগ্র দেশে। শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় ডিএনসিসি মেয়র এডিসের প্রজননক্ষেত্র গাড়ির পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলো দেখিয়ে উপস্থিত শিক্ষকদের সচেতন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। তাই সবাইকে দায়িত্ব নিয়ে এটিকে প্রতিরোধ করতে হবে। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সে জাতি মশার সঙ্গে যুদ্ধ করতে পারবে না?

শিক্ষামন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশন কিন্তু সবার বাড়িতে গিয়ে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিয়ে আসতে পারবে না। যার যার বাসাবাড়ি-আঙিনা তাদেরই পরিষ্কার করতে হবে। নিজেদের জীবন বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষকদের কথার অনেক দাম। আপনারা শিক্ষার্থীদের যা শেখাবেন, তারা সেটিই আত্মস্থ করে। শিক্ষার্থীদের সেগুলো চর্চা করেন এবং অন্যদেরও শেখাতে পারেন। সচেতনতা বার্তাসংবলিত লিফলেটগুলো আমরা আপনাদের দিয়ে দেবো। সেগুলো শিক্ষার্থীদের দেবেন। শিক্ষকরা সচেতন হলে যেকোনও সামাজিক আন্দোলন সফল হওয়া সম্ভব।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ডিএনসিসি মেয়রের উপদেষ্টা ও কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার, কাউন্সিলররা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী