মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ২০:১৫আপডেট : ০৮ মে ২০২৪, ২০:১৮

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি খাবারের হোটেলসহ অন্তত ২৫টি দোকান গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বুধবার (৮ মে) দুপুরে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মাহে আলমের নেতৃত্বে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান এবং মো. জালাল উদ্দীন এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক সালমা জাহান খুকি।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন বলেন, মহাখালী বাস টার্মিনালের সীমানায় অবৈধভাবে দীর্ঘদিন ধরে এই দোকানগুলো চলে আসছিল। একাধিকবার নোটিশ করা হলেও তারা সেখান থেকে সরে যায়নি।

তিনি বলেন, মেয়রের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে গড়ে তোলা এসব দোকান উচ্ছেদ করা হয়েছে। ফলে এখন বাস টার্মিনালে সহজেই বাসগুলো পার্কিং করতে পারবে। এই উচ্ছেদের কারণে সড়কে এলোমেলোভাবে বাস রাখা বন্ধ হবে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম