সড়ক নেটওয়ার্কের আওতায় আসছে দক্ষিণ সিটির নতুন ১৮টি ওয়ার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ১৬:০১আপডেট : ২৫ জুন ২০২৩, ১৬:০১

বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুসরণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধিভুক্ত নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক নেটওয়ার্কের কাজ বর্তমান অর্থবছরেই (২০২২-২৩) করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার (২৫ জুন) ডেমরার কয়েতপাড়ায় ৭০ নম্বর ওয়ার্ডের ‘অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের’ উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান মেয়র।

শেখ তাপস বলেন, ‘আমরা পরিকল্পিত নগরায়নের দিকে নজর দিয়েছি। এজন্য মহাপরিকল্পনা প্রণয়ন করছি এবং ইতোমধ্যে বিশদ অঞ্চল পরিকল্পনায় তা (ড্যাপে) অন্তর্ভুক্ত হয়েছে। সেটাকে অবলম্বন করে আমাদের নতুন ১৮টি ওয়ার্ডের পুরো সড়ক ব্যবস্থাপনা বা সড়ক অন্তর্জাল (নেটওয়ার্ক) সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রমের প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছি। আগামী অর্থবছরে আমরা এই নতুন ১৮টি এলাকায় বিশদ অঞ্চল পরিকল্পনায় যে সড়কগুলো চিহ্নিত করা আছে, যেভাবে প্রশস্ততা চিহ্নিত আছে এবং আরএসটিপি'র মাধ্যমে যেভাবে চিহ্নিত আছে— এগুলো আমরা পরিকল্পনার আওতায় নিয়ে এসেছি।’

রাজস্ব আয় বাড়ার কারণে নতুন ১৮টি ওয়ার্ডের জন্যও নিজস্ব অর্থায়নে অনেক কাজ সম্পাদন করা সম্ভব হবে জানিয়ে মেয়র শেখ তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এরইমধ্যে আজকে পর্যন্ত এক হাজার কোটি টাকার ঊর্ধ্বে (রাজস্ব) আয় করেছে। সুতরাং, এ কার্যক্রমগুলো (সড়ক প্রশস্তকরণ, নতুন সড়ক নির্মাণ) করতে এখন আমরা সাবলম্বী। নিজস্ব অর্থায়নে আমরা এখন অনেক কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। সে পরিপ্রেক্ষিতে আমাদের নতুন অর্থবছরের বাজেটে ১৮টি ওয়ার্ডে সড়ক অন্তর্জাল (নেটওয়ার্ক) সৃষ্টি করতে আমরা আলাদা বাজেট বরাদ্দ রাখবো। যাতে করে এই কাজগুলো দ্রুত শেষ আগামী অর্থবছরের মধ্যেই।’

এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের