পবিত্র ঈদুল আজহা শেষে শহরের বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৮ জুন) ডিএসসিসির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এর আগে কোরবানির বর্জ্য যথাসময়ে পরিষ্কার করতে ঈদের প্রথম ও দ্বিতীয় দিনের মধ্যেই ঢাকাবাসীকে কোরবানি সম্পন্ন করার জন্য অনুরোধ করেন মেয়র তাপস।









