বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেলো ২ নারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৩, ১৫:২৯আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৬:২৪

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় মিনারা বেগম (৫৫) ও মনি বেগম (৩৭) নামে দুই নারী নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম উদ্দিন মোল্লা এ তথ্য জানান।

মিনারা বেগম দক্ষিণ খান এলাকার মৃত আব্দুল হাকিমের স্ত্রী। শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার বাঘাটা গ্রামের বাদশা মিয়ার স্ত্রী মনি বেগম। বর্তমানে ৮৬ নম্বর দক্ষিণ গাঁও ভাড়া বাসায় থাকতেন।

আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘উত্তরা জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিনিময় পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মিনারা বেগম মারা যান। আহত মনি বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

মনি বেগমের স্বামী বাদশা মিয়া জানান, কলেজ পড়ুয়া মেয়েকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন মনি বেগম। পথে কয়েকজন নারীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন তিনি। সে সময় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী মারা যান। গুরুতর আহত হন মনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের