মশক নিধন অভিযান: তৃতীয় দিনে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ১৯:৫৮আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৯:৫৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাসব্যাপী মশক নিধন অভিযানের তৃতীয় দিনে এডিস মশার লার্ভা পাওয়ায় বিভিন্ন অঞ্চলে ১৬টি মামলায় ২৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) ডিএনসিসির ১০টি অঞ্চলে এক সঙ্গে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন।

এদিন সকাল ১১টায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম রাজধানীর কাওরান বাজারের সরকারি ও বেসরকারি কয়েকটি ভবন পরিদর্শন করেন। এ সময় চারটি সরকারি প্রতিষ্ঠানের বেজমেন্টে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় মেয়রের উপস্থিতিতে পাঁচ লাখ করে ২০ লাখ টাকা এবং বেসরকারি একটি ভবনকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে মেয়র আতিক বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া অত্যন্ত দুঃখজনক এবং হতাশার। আমাদের মন্ত্রণালয়ে মিটিং হয়। আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়। একাধিকবার মিটিং হয়েছে। আমরা সবাই কিন্তু বলেছি, নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। দায়িত্ব পালন করবো। সবাই মুখে বলে কিন্তু বাস্তবে কেউ দায়িত্ব পালন করছে না।’

ভবনের ভেতরে বেজমেন্ট পরিষ্কার করার দায়িত্ব সিটি করপোরেশনের নয় উল্লেখ করে মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের কর্মীরা রাস্তা, ড্রেন, ফুটপাত– এগুলো নিয়মিত পরিষ্কার করছে। কিন্তু অফিসের, মার্কেটের, ও বাড়ির বেজমেন্ট পরিষ্কার রাখার দায়িত্ব ভবন মালিক বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকেই নিতে হবে।’

কাওরান বাজার অভিযানে আরও ছিলেন– ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এসএম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম