দক্ষিণ সিটির ৬৩ শিক্ষা প্রতিষ্ঠানে চিরুনি অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ২০:১৬আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২০:৪১

এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও এর চারপাশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এছাড়াও ২৯টি বিশেষ স্থাপনায়ও এ অভিযান চালিয়েছে সংস্থাটি।

সোমবার (১৭ জুলাই) করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ডিএসসিসির আওতাধীন ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে, প্রয়োজনে ছিটানো হচ্ছে ব্লিসিং পাউডার। এরপর সেসব শিক্ষা প্রতিষ্ঠানে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করছেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।

৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করা হয়

এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার অঞ্চল-১-এ ৫টি, অঞ্চল-২-এ ১০টি, অঞ্চল-৩-এ ১৫টি, অঞ্চল-৪-এ ৪টি, অঞ্চল-৫-এ ১৩টি, অঞ্চল-৬-এ ৩টি, অঞ্চল-৮-এ ৫টি, অঞ্চল-৯-এ ৪টি এবং অঞ্চল-১০-এ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ছিটানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়।

এছাড়া সোমবার বঙ্গভবনের অভ্যন্তরে, বায়তুল মামুর জামে মসজিদ, ডরমিটরি কোয়ার্টার, ওসমানী স্মৃতি মিলনায়তন, সিদ্ধেশ্বরী কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দির, পুরাতন লালবাগ থানা, মশক নিয়ন্ত্রণ অধিদফতর, ছাতা মসজিদ, মৌলভীবাজার কমিউনিটি সেন্টার, কোতোয়ালি থানাসহ ২৯টি স্থাপনা ও স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

/এএইচএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী