ছিনতাইয়ে বাধা দেওয়ায় আইডিয়াল কলেজের শিক্ষার্থী আদনান খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১৮:০২আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৮:০৩

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিবকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ। ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. ইকবাল, মো. সুমন ওরফে কালু সুমন ওরফে ছোট সুমন এবং মো. সুমন ভূঁইয়া ওরফে বড় সুমন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, অটোরিকশা ও ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘গত ১৬ জুলাই রাত সাড়ে ৯টায় আদনান সাঈদ রাকিব ও তার বন্ধু রাইয়ান কলাবাগানে গ্রিনরোডের স্টাফ কোয়ার্টারের বাসা থেকে বের হন। তারা ধানমন্ডি রবীন্দ্র সরোবরে চা খাওয়ার জন্য যান। চা খেয়ে বাসায় ফেরার পথে রাত ১০টা ৫৫ মিনিটে মিরপুর রোড সংলগ্ন শেখ জামাল মাঠের পূর্ব পাশে নার্সারির সামনে চার জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ দিতে বলে। রাইয়ান তার মোবাইল ফোন দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। মোবাইল ফোন না দেওয়ায় আদনানকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

তিনি বলেন, ‘গুরুতর অবস্থায় রাস্তা পার হয়ে পূর্ব পাশে গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের সামনে রাস্তায় পড়ে যান আদনান। সেখানে পরিচিত এক ব্যক্তি তার বাবা ও বড় ভাইকে খবর দেন। তার বড় ভাই ও তার বন্ধু এবং ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আদনানকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা করেন আদনানের বাবা।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে ডিবি-রমনা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন মাধ্যমে সংগৃহীত ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের