যাত্রাবাড়ীতে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৩, ১৯:৫৩আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২০:৫১

রাজধানীর যাত্রাবাড়ীতে আবু বক্কর সিদ্দিক শান্ত (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

শান্ত যাত্রাবাড়ির ২২৮, দক্ষিণ কুতুবখালীতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি এ কে স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মৃতের বাবা মো. জসিম বলেন, বৃহস্পতিবার দুপুরে শান্তর ঘরের দরজা বন্ধ পাই। পরে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখি। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘শান্ত ঠিকমতো পড়াশুনা করতো না। এমনকি ঠিকমত বাসায়ও থাকতো না। গত দুই দিন আগে রাতে বাসায় ফেরেনি। এসব নিয়ে তার মা তাকে শাসন করে। হয়তো অভিমানে করে আত্মহত্যা করেছে।’

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ি থানা-পুলিশকে জানিয়েছি।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান