চাকরির পরীক্ষা দিতে এসে ভবন থেকে লাফিয়ে পড়ে যুবক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৩, ১৭:২৯আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৭:৩৯

রাজধানীর খিলগাঁওয়ে চাকরির পরীক্ষা দিতে এসে পরীক্ষাকেন্দ্রের একটি ভবনের তিনতলা থেকে লাফিয়ে পড়ে তারেক মাহমুদ জুয়েল (২৯) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন এ তথ্য জানান।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পিয়াজু গ্রামের মোজাম্মেল হকের ছেলে তারেক।

এসআই নৃপেন বলেন, ‘শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ল্যাব সহকারী পদে লিখিত পরীক্ষা দিতে আসেন ওই যুবক। পরীক্ষায় নকল করার অভিযোগে কেন্দ্রের তত্ত্বাবধায়ক তাকে বহিষ্কার করেন। এরপর তিনি ওই ভবনের তৃতীয়তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।’

তিনি বলেন, ‘খিলগাঁও থানা-পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের