দোকানের মধ্যে দোকান করবেন না: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ১৭:২৩আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৭:২৩

দোকানের মধ্যে দোকান, দোকানের বাইরে দোকান এবং নকশাবহির্ভূত কোনও অবকাঠামো না করতে বরাদ্দপ্রাপ্ত দোকানিদের সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২৯ অগাস্ট) করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত ঢাকা ট্রেড সেন্টার মার্কেটের ৫ম ও ৬ষ্ঠ তলায় বরাদ্দপ্রাপ্ত ৬০২টি দোকানের বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন। 

মেয়র তাপস বলেন, আমি সবসময় বলে থাকি, আপনারা আমাদের অংশীজন এবং আপনারা যারা বরাদ্দ পাচ্ছেন, যারা দোকানে ব্যবসা করছেন তারা আমাদের অংশীজন। আমাদের মার্কেটের অংশীজন। সুতরাং আপনাদের যে কোনও সমস্যা দেখার দায়িত্ব আমাদের। কিন্তু সেখানে একটাই পরিষ্কার শর্ত। সেটা হলো আমাদের আইন, আমাদের নীতিমালা পরিপালন করে আপনারা কাজ করবেন। দোকানের মধ্যে দোকান করবেন না। দোকানের বাইরে দোকান করবেন না। নকশাবহির্ভূত কোনও অবকাঠামো করবেন না। সময়সূচির যে নিয়ম আছে সেই নিয়ম পালন করবেন। তাহলে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো এবং আপনারাও সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করবেন।

এ সময় বরাদ্দপ্রাপ্তদের ব্যবসা সংশ্লিষ্ট নিয়মকানুন মনে করিয়ে দিয়ে মেয়র শেখ তাপস বলেন, আপনারা যথানিয়মে ভাড়া পরিশোধ করবেন। যথানিয়মে ট্রেড লাইসেন্স করবেন। ঢাকা শহরে আটটার মধ্যে দোকানপাট বন্ধ করার জন্য আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এবং রাত আটটার পরে দোকান বন্ধ করে দিবেন।

আগে ভয় পেলেও মানুষ এখন করপোরেশনের রাজস্ব বিভাগে তাদের কার্যক্রম স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারে উল্লেখ করে মেয়র এ সময়  বলেন, মানুষ আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসতে ভয় পেতো। এখন সে পরিস্থিতি নেই। মানুষ স্বাচ্ছন্দ্যে আসে এবং প্রয়োজন অনুযায়ী তাদের কার্যক্রম শেষ করে চলে যায়। রাজস্ব বিভাগ একসময় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বিভাগ ছিল। এখন সবচেয়ে সৎ বিভাগ হলো রাজস্ব বিভাগ। এর সুফল এখন আপনারা পাচ্ছেন। একসময় দোকান বরাদ্দ কমিটির নাম শুনলে মানুষ আঁতকে ওঠতো। ওখানে (বরাদ্দ সংশ্লিষ্ট কোনও বিষয়) গেলেই যাবে এক রকম, হবে আরেক রকম। কিন্তু এখন আইন অনুযায়ী যাবে আইন অনুযায়ী সেটা হবে।

করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন বিশ্বাস এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন গাফ্ফার প্রমুখ বক্তব্য রাখেন।

/এএইচএ/এমএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম