ডিএনসিসির খালগুলোতে নৌপথ চালু করা হবে: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১২

ঢাকা শহরের যানজট নিরসনে ও পরিবেশ রক্ষায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন খালগুলোতে নৌপথ চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র মো আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘এই শহরকে বাঁচাতে ন্যাচার বেজড সলিউশন করতে হবে। নৌপথ চালুর মাধ্যমে যানজট যেমন কমবে সেই সঙ্গে পরিবেশ দূষণের হাত থেকে শহরকে রক্ষা করা যাবে।’

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত আঞ্চলিক জলবায়ু সম্মেলনে ‘প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য: ভারসাম্য উন্নয়ন এবং ইকোসিস্টেম ব্যবস্থাপনা’ শীর্ষক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘হাতিরঝিলের আদলে মিরপুরের রূপনগর খাল দিয়ে তুরাগ নদী পর্যন্ত নৌপথ চালু করা হবে। রূপনগর খালে মোট ১১টি ব্রিজ রয়েছে। সেগুলোকে আর্চ ব্রিজ করে এই পথে নৌযান চলাচলের ব্যবস্থা করা হবে।’

গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকায় অবৈধ পয়ঃবর্জ্যের সংযোগ থাকাটা দুঃখজনক মন্তব্য করে মেয়র বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানালেও সুয়ারেজের ব্লাক ওয়াটারের সংযোগ আমাদের সারফেস ড্রেনে দিয়ে রেখেছে। অথচ অল্প টাকা খরচ করে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট করেনি। পয়ঃবর্জ্যের লাইন খালে গিয়ে প্রতিনিয়ত খালকে দূষণ করছে। সেটি আর হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘আমরা চাই একটি সুন্দর শহর, একটি দূষণমুক্ত শহর। শহরের খালগুলো হবে দূষণমুক্ত। এজন্য আমাদের সিটি করপোরেশনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে।’

আমিন বাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসিনারেশন প্লান্ট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘এই ইনসিনারেশন প্লান্ট থেকে দৈনিক ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিএনসিসি এলাকায় প্রতিদিন গড়ে ৩২০০-৩৬০০ টন বর্জ্য উৎপাদিত হয়। এই প্রকল্পের মাধ্যমে বাসাবাড়ির মিক্সড বর্জ্যকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে শক্তিতে রূপান্তর করা হবে।’

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে গুরুত্বারোপ করেছি। ইলেকট্রিক স্কুল বাস চালুর পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানান মেয়র আতিকুল ইসলাম।

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদের সঞ্চালনায় প্যানেল আলোচনায় আরও ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ড. এস এম মনজুরুল হান্নান খান, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার এমি চ্যাশ, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড্যানিয়েল নোভাগ, বিশ্বব্যাংকের সিনিয়র নগর পরিবহন বিশেষজ্ঞ ক্যাটালিনা ওচুয়া এবং আইসিডিডিআরবির প্রজেক্ট কোর্ডিনেটর ডা. মো. মাহবুবুর রহমান প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি