দুপুরেও জলাবদ্ধ রাজধানীর অনেক জায়গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৮

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন সড়ক-গলিতে জমে থাকা পানি সরেনি শুক্রবার দুপুরেও। ঢাকার দুই সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করলেও শুক্রবার দুপুরে রাজধানীর বেশকিছু এলাকায় মূল সড়কে হাঁটু সমান বা তার চেয়েও বেশি পানি দেখা গেছে। এছাড়া পুরান ঢাকাসহ নিম্ন এলাকাগুলোতে অলিগলি এবং ঘরের ভেতরেও পানি আটকে থাকতে দেখা গেছে। এতে করে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভোগান্তি এখনও কাটেনি নগরবাসীর। দুপুরেও জলাবদ্ধ রাজধানীর অনেক জায়গা

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন রাজধানীর নিউ মার্কেট, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আনন্দবাজার, গুলিস্তান এবং গ্রিন রোড এলাকা ঘুরে দেখা গেছে কোথাও রয়েছে হাঁটু পানি, কোথাও আবার কোমর পরিমাণ পানি। কয়েকটি জায়গায় সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিমকে কাজ করতে দেখা গেলেও জনবল ছিল খুবই কম। 

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংলগ্ন রাস্তায় দেখা যায়— মাঝে মাঝে যেন স্রোত বইছে। হলবন্দি হয়ে পড়েছে হাজারো শিক্ষার্থী। অন্যদিকে বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটসহ আশপাশের হলগুলোতে প্রবেশ করেছে বৃষ্টির পানি। শিক্ষার্থীরা আটকা পড়েছে হলে। দুপুরেও জলাবদ্ধ রাজধানীর অনেক জায়গা

রাজধানীর আজিমপুরে দেখা গেছে, বিভিন্ন গলি, দোকানপাট এবং বাসা বাড়ির নিচতলাতেও বাসিন্দারা পানি সরানোর চেষ্টা করছেন। তবে আশপাশের ড্রেনগুলোতে পানি জমে যাওয়াতে পানি সরানোর চেষ্টা করেও কোনও লাভ হচ্ছে না।

লালবাগের ৮ নাম্বার গলির বাসিন্দা সাখাওয়াত আলী জানান, রাতের বৃষ্টির পর মধ্যরাতে তাদের গলি ভেসে বাসায় পানি আসতে শুরু করে। বিভিন্নভাবে পানি আটকানোর চেষ্টা করেও তা সম্ভব হয়নি। বৃষ্টি থামার পর পানি অপসারণের জন্য ছোট বালতির মাধ্যমে অনেকক্ষণ চেষ্টা করে মোটামুটি ঘরে ঢোকার ব্যবস্থা করা গেছে।

একই এলাকার মুদি দোকানি শাহ আলম খোকন বলেন, রাতের বৃষ্টিতে দোকানে পানি ঢুকে অন্তত পাঁচ লাখ টাকার মুদি মালামাল ভিজে গেছে। অনেক চেষ্টা করেও পানি সরাতে না পেরে অনেক মালামাল ফেলে দিতে হয়েছে। দুপুরেও জলাবদ্ধ রাজধানীর অনেক জায়গা

নিউমার্কেট ঘুরে দেখা যায়, মার্কেটের ভেতর-বাইরে এখনও কোমর সমান পানি। মিরপুর সড়কেও রয়েছে পানি। ঝিগাতলা থেকে নিউমার্কেট পর্যন্ত অংশে দুপুর পর্যন্তও পানি নামেনি। এসময় দেখা যায়- প্রায় প্রতিটি দোকানেই প্রবেশ করেছে বৃষ্টির পানি। নিচু দোকানগুলো প্রায় অর্ধেক অংশ পানির নিচে। নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ মালামাল।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, রাত থেকেই তাদের কুইক রেসপন্স টিম মাঠে কাজ করছেন। এছাড়া শুক্রবার সাধারণ ছুটি হলেও তারা তাদের কর্মচারীদের ছুটি বাতিল করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ বিভাগ কোথাও পানি জমে থাকলে ১৬১০৬ নাম্বারে নগরবাসীকে ফোন করতে বলা হয়েছে। এছাড়া সমস্যার সমাধানে দুই সিটি করপোরেশনই নগরবাসীর সাহায্য চেয়েছে। দুপুরেও জলাবদ্ধ রাজধানীর অনেক জায়গা

ছবি: নাসিরুল ইসলাম

/এএইচএ/এমএস/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের