রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ২ ব্যবসায়ী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৩

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন দুই ব্যবসায়ী। তারা হলেন, রফিকুল ইসলাম (৪০) ও মোহাম্মদ শফিউল আলম (৪৬)।  বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ও দেড়টায় পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে পাকস্থলী ওয়াশ করে দুজনকে ঢামেকের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘ভুক্তভোগীদের কী পরিমাণ টাকা খোয়া গেছে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।’

ভুক্তভোগী রফিকুলের ভাই শহিদুল বলেন, ‘আমার ভাই কাপড়ের ব্যবসা করেন। খবর পেয়ে বুধবার দুপুরের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার কাছে টাকা-পয়সা যা ছিল সবকিছু নিয়ে গেছে অজ্ঞানপার্টির সদস্যরা।’

অপরদিকে শফিউলের ছেলে সিয়াম বলেন, ‘আমার বাবা শাহবাগ এলাকায় ব্যবসা করেন। বুধবার সকালের দিকে তিনি গাজীপুর যান। পরে গাজীপুর পরিবহনে ঢাকায় আসার পথে বাসে থেকে চুইং জিনজার কিনে খান। এরপর তাকে বাসে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্য যাত্রীরা। তাদের কেউ ফোন করে বিষয়টি আমাদের জানান। খবর পেয়ে বাবাকে মতিঝিল থেকে উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে আসি।’

তিনি বলেন, বাবার কাছে টাকা-পয়সা যা ছিল সব নিয়ে গেছে। কত টাকা নিয়েছে তিনি সুস্থ হলে জানা যাবে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের