রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৬৫) নামে এক পথচারীর নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) বিকালে উত্তর বাড্ডার প্রগতি সরণি ফুটওভার ব্রিজে নিচ এ দুর্ঘটনা ঘটে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম পারভেজ এ তথ্য জানান।
মজিবুল হক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার লালা নগর গ্রামের বাসিন্দা।
এসআই বলেন, ‘সোমবার বিকালে উত্তর বাড্ডার প্রগতি সরণি ফুটওভার ব্রিজে নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পোনে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কাভার্টভ্যানটি।’








