রাজধানীতে আধিপত্য বিস্তার নিয়ে একজনকে কুপিয়ে জখম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৩, ০৩:৩৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৩:৩৫

রাজধানীর দারুসসালাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. ফরিদ (২৯) নামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে দারুসসালামের ফার্স্ট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় সহকর্মী ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসে।

হাসপাতালে নিয়ে আসা মো. রানা বলেন, ফরিদ দারুসসালামের ফার্স্ট কলোনি এলাকার একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে লাইনম্যান হিসাবে কাজ করতো। তিনি বলেন, শনিবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে ১২/১৩ জন সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে।

তিনি আরও বলেন, ইন্টারনেটের ব্যবসা করতে হলে তাদের চাঁদা দিতে হবে— এমন দাবিতেই তাকে কুপিয়ে আহত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত ফরিদ জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের সাথে হাসপাতালে আসা আরেকজন বলেন, ফরিদ ওই এলাকার শুভ হত্যা মামলার সাক্ষী ছিলেন। হামলাকারীরা ছিল ওই মামলার আসামি। তারা কয়েক জন কারাগার থেকে জামিনে বের হয়ে তার উপর হামলা চালায়।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী