বড় পর্দায় ক্রিকেট বিশ্বকাপ দেখার আয়োজন উত্তর সিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ২৩:১০আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২৩:১১

মাঠের আমেজে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে সর্বসাধারণের জন্য বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

রাজধানীর গুলশান ২ নগর ভবনের সামনে এই আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যে প্রতিদিনই বিভিন্ন বয়স ও পেশার মানুষ ডিএনসিসির এই আয়োজনে বিশ্বকাপের প্রতিটি খেলা উপভোগ করছেন।

এবিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, দলবেঁধে খেলা দেখার আনন্দ অনেক বেশি। সবার আনন্দের কথা চিন্তা করে ডিএনসিসি কর্তৃক গুলশান নগর ভবনের সামনে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বড় পর্দায় খেলা দেখানোর ফলে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

তিনি বলেন, মেয়র মহোদয়ের নির্দেশে বিশ্বকাপ ফুটবল খেলাও বড় পর্দায় দেখানো হয়েছিল। একইভাবে ক্রিকেট বিশ্বকাপেরও প্রতিটি ম্যাচ বড় পর্দায় দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান