দুর্গাপূজায় মন্দির ঘিরে বাহারি খাবারের দোকান

আবিদ হাসান রাসেল
২১ অক্টোবর ২০২৩, ১৯:৫৮আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২১:২৭

অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ শনিবার (২১ অক্টোবর) চলছে সপ্তমির আরাধনা। মহাসপ্তমীতে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। দেশের সব মন্দিরের মতো মহা ধুমধামে পূজা চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ও রমনা কালী মন্দিরে। আর মন্দির ঘিরে বসেছে বাহারি খাবারের দোকান।

শনিবার (২১ অক্টোবর) সকালে সরেজমিনে মন্দিরে ভক্তদের তেমন দেখা না মিলরেও বিকালে দেবী ভক্তদের ভিড় বাড়তে থাকে। ছোট-বড় সবাই আসছেন ঠাকুর দেখতে। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, পূজা দেখতে আসছেন মুসলিম সম্প্রদায়ের মানুষও।

দোকানে রয়েছে হরেক রমকমের মিষ্টি, সন্দেশ, বাতাসা

কালি মন্দিরে দেখা যায়, বাংলা অ্যাকাডেমির গেট দিয়ে ঢুকে মূল ফটকের ঠিক সামনেই হাতের ডানে শিবমূর্তি। দেবির দর্শনের আগে সবাই একটু দাঁড়িয়ে শিব ঠাকুরের আরাধনা করে নিচ্ছেন। এরপর ভেতরে ঢুকেই যে যার মতো ঠাকুর দর্শন, পুজো করছেন। আগরবাতি-ধুপ ধোঁয়ার সঙ্গে শাঁখের ধ্বনিতে দেবীর আরাধনা করছেন ভক্তিকুল।

পূজামণ্ডপের দিকে যাওয়ার পথে দুই ধারে বসেছে হরেক রকমের খাবারের দোকান। এসব দোকানে পাওয়া যাচ্ছে আমিষ ও নিরামিষ খাবার। রয়েছে হরেক রমকমের মিষ্টি, সন্দেশ, বাতাসা। এসব দোকান বসেছে শুধু দুর্গাপূজাকে কেন্দ্র করেই।

মন্দির ঘিরে বসেছে বাহারি খাবারের দোকান

শ্রী দূর্গা মিষ্টান্ন ভাণ্ডারের বিক্রেতা দীপন সাহা বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে এই দোকান। বিকালেই মূলত মানুষ আসে। আমাদের দোকানও বিকালেই খুলি। রাত যত বাড়ে দর্শনার্থীদের আগমন বাড়ে, বাড়ে বিক্রিও। সারা রাতই দোকান খোলা রাখতে হয়।’

সোনারগাঁও পিঠাঘরের বিক্রিতা তানিম হোসেন বলেন, ‘আমরা নানা ধরনের নকশি পিঠা বিক্রি করছি। সব ধর্মের মানুষ আসেন, কিনছেন। দিনের বেলায় বিক্রি একটু কম থাকে। সন্ধ্যার পর থেকে বিক্রি বাড়ে। ব্যস্ততায় রাত কেটে যায়।’

মন্দিরে ভক্তদের ভিড়

বিন্দাস পিওর ভেজ দোকানের বিক্রেতা নির্মল চন্দ্র শীল বলেন, ‘আমাদের দোকান শুধু নিরামিষভোজীদের জন্য। আমাদের ধর্মের অনেকেই আছেন যারা আমিষ খান না। তাদের জন্য আমাদের এই আয়োজন। কিন্তু এ আয়োজনে অন্য ধর্মের লোকেরাও নিরামিষ খাচ্ছেন।’

এছাড়াও পূজার বিভিন্ন উপকরণ, আগরবাতি, মোমবাতি, আতর, ধুপসহ নানা উপকরণ বিক্রি হচ্ছে পূজামণ্ডপে প্রবেশ পথের দুপাশে।

কালী মন্দিরের সভাপতি উৎপল সাহা বলেন, ‘আমাদের পূজা সব ধর্মের মানুষের জন্য। আমাদের কথা হলো, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের পূজামণ্ডপ এলাকায় সবার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’

/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের