বনানীতে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ, কনস্টেবল আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ১৭:৪৮আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৮:১৬

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশের দাবি, এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে মোটরসাইকেলে এসে পুলিশ বক্সে ককটেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন বিএনপি নেতাকর্মী স্লোগান দিতে দিতে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় একজন কনস্টেবল আহত হন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’

ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী