শরীরে স্কচটেপ পেঁচিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৩, ১৩:৩১আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৩:৩৯

শরীরে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা বহন করার সময় রাজধানীর গাবতলী এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) রাতে গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মোহাম্মদ আলতাফ হোসেন (২২) ও মো. সাদেক মিয়া (১৯)। তাদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ‘শুক্রবার রাতে দারুস সালাম থানার উপ-পরিদর্শক মো. জুলেল আহমেদের নেতৃত্বে একটি দল গাবতলী এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় পেটের ওপর বিশেষ কৌশলে স্কচটেপ পেঁচিয়ে চার কেজি গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিল দুই তরুণ। সন্দেহ হলে তল্লাশির পর তাদের সঙ্গে গাজা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।’

দারুস সালাম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে শেখ আমিনুল বাশার বলেন, ‘এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’

/আরটি/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী