দুই ট্রেনের মাঝে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ১৭:৪৫আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৭:৫২

রাজধানীর কাওরান বাজার এলাকায় দুই ট্রেনের মাঝে পড়ে আবুল কাশেম (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক আহামেদ এ তথ্য জানান।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা কাশেম। ফার্মগেট মনিপুরী পাড়ায় পরিবার নিয়ে থাকতেন। তিনি একজন হোটেল ব্যবসায়ী ছিলেন। মগবাজার এলাকায় গার্ডেন সিটি নামে একটি আবাসিক হোটেল রয়েছে তার।

ঘটনাস্থলের আশপাশের লোকজনের বরাত দিয়ে এএসআই বলেন, ‘কাওরান বাজার মাছ পট্টি এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে যাচ্ছিলেন আবুল কাশেম। কমলাপুরমুখী একটি ট্রেন আসতে দেখে তিনি পাশের লাইনে চলে যান। সে সময়ে আবার আরেকটি মালবাহী ট্রেন কমলাপুর থেকে টঙ্গী দিকে যাচ্ছিল। এ সময় দুই ট্রেনের মাঝে একটি ট্রেনের নিচে পড়ে যান তিনি। ’

মো. ফারুক আহামেদ বলেন, ‘আশপাশের মানুষের চিৎকারে মালবাহী ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। আবুল কাশেম ওই ট্রেনের নিচে পড়েছিলেন। পরে তাকে ট্রেনের নিচ থেকে বের করেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। খবর পেয়ে মৃতের স্বজনরা ঘটনাস্থলে আসেন।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তের মরদেহটি আবুল কাশেমের তার স্ত্রী রেহেনা বেগম ও ছেলে জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের