গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৪:৫১আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৪:৫১

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে গুলিস্তানে জিরো পয়েন্টে এলাকায় এ দুর্ঘটনা ঘটেI পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই)মোহাম্মদ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর। পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি।’

এসআই বলেন, ‘গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনও যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় অজ্ঞাত ওই যুবক। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিল এবং ওই এলাকাতেই ঘোরাফেরা করতো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের