রাজধানীর মহাখালীতে সিএনজি স্টেশনে বিস্ফোরণে দগ্ধদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। তিনি এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী।
রবিবার (১০ ডিসেম্বর) ১১টা ৩০ মিনিটে আহতদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান মোহাম্মদ এ আরাফাত। এ সময় দগ্ধদের চিকিৎসার খোঁজ নেন এবং স্বজনদের সঙ্গে দেখা করেন তিনি। দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও মতবিনিময় করেন।
এর আগে, বুধবার (৬ ডিসেম্বর) রাতে মহাখালীতে সিএনজি স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আট জন অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান মোহাম্মদ এ আরাফাত। তিনি তাৎক্ষনিকভাবে দগ্ধদের চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে যোগাযোগ করেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।








